জাতির জনক বঙ্গবন্ধুর ৯১তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল শুক্রবার সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখা আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। সংগঠনের সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমদ।

Leave a Reply