কাজী দীপু, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বুধবার জেলা আ’লীগের বর্ধিত সভায় ফ্রিডম পার্টির লিফলেট বিতরণের ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। সভায় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য প্রদানকালে মঞ্চে গিয়ে অতিথিদের কাছে ওই লিফলেট দেয়া হয়। এ সময় উপস্থিত আ’লীগ নেতাকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা লিফলেট বিতরণকারীকে খুঁজতে শুরু করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পিএ বিপ্লব এ ঘটনায় এক আ’লীগ কর্মীকে দোষারোপ করেন। একজন আ’লীগ নেতা জানান, দলীয় কর্মীরাই এই লিফলেট বিতরণ করেছে।
জানা গেছে, মুন্সীগঞ্জ-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলীর এপিএস শরীফ মাহমুদ ফ্রিডম পার্টির সক্রিয় সদস্য। নেতাকর্মীরা তাকে মানতে পারেনি। সে কারণেই ফ্রিডম পার্টির নেতা মেজর (অব.) বজলুল হুদা স্বাক্ষরিত দলীয় প্যাডে শরীফ মাহমুদ সক্রিয় সদস্য বলে যে চিঠি দেয়া হয় তার ফটোকপি সভায় বিতরণ করা হয়।
[ad#co-1]

Leave a Reply