মিরকাদিম পৌরসভায় মেয়র প্রার্থী নিয়ে বিপাকে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীরা

জান্নাতুল ফেরদৌসৗ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় মেয়র প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে আ’লীগ ও বিএনপির নেতাকর্মীরা। এখানে দুই দলের ৪ প্রার্থী নিজ দলীয় পরিচয়ে নির্বাচনি কার্যক্রম করায় আ’লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। এমনকি এ নিয়ে নেতাকর্মীরা প্রায়ই দ্বন্ধে জড়িয়ে পড়ছে এবং প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে নানা বক্তব্য প্রদান করছেন।

জানা গেছে, হাজী আব্দুস সামাদ আ’লীগের মনোনিত প্রার্থী হয়ে নির্বাচনে মেয়র পদে প্রকিদ্বন্ধিতা করলেও স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী অপর মেয়র প্রার্থী হাফিজুল্লাহ মন্টু মাষ্টারকে সমর্থন দেয়ায় নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ে। মনোনয়নপত্র দাখিলের পর মিরকাদিম পৌর আ’লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে হাজী আব্দুস সালাম ও হাফিজুল্লাহ মন্টু মাষ্টারের পক্ষে কাজ করছেন। আ’লীগ নেতা মনিরুজ্জামান শরিফ জানান, এই পৌরসভায় হাজী আব্দুস সামাদ আ’লীগের মনোনিত প্রার্থী হওয়ায় বেশীর ভাগ নেতাকর্মী তার পক্ষে নির্বাচনি কাজ করছেন। স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তার পছন্দের প্রার্থীকে সর্মথন করায় দলীয় নেতাকর্মীরা এখন দু’ভাগে বিভক্ত। অপরদিকে বিএনপির নেতাকর্মীদেরও একই অবস্থা বিরাজ করছে। বিএনপি নেতা ও বর্তমান মেয়র মোহাম্মদ হোসেন রেনু বিএনপির প্রার্থী দাবী করে নির্বাচনি প্রচারনা চালালেও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মেয়র পদে মিজানুর রহমান মিজানকে দলীয় প্রার্থী ঘোষনা করার পর থেকে দলীয় নেতাকর্মীরা দ্বিধাবিভক্তে পড়েন। মোহাম্মদ হোসেন রেনু বলেন, ৪ বছর আগে সাবেক তথ্যমন্ত্রী এম শামছুল ইসলামের হাতে ফুল দিয়ে জেপি থেকে বিএনপিতে যোগ দেন। মিজানুর রহমান বিএনপির রাজণীতি সঙ্গে জড়িত নেই। তবে এই অভিযোগ অস্কীকার করে মেয়র প্রার্থী মিজানুর রহমান জানান, তিনি ও তার পরিবার দীঘদিন ধরে বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত।

বিডি রিপোর্ট ২৪

[ad#bottom]

Leave a Reply