মানববন্ধনের নামে পরিকল্পিত পুলিশ হত্যা

শংকর কুমার দে ॥ পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হতাহতের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় হার্ডলাইন বেছে নিয়েছে সরকার। পুলিশ বাহিনীর সদস্যদের লাশ ফেলানোর জন্য ছড়ানো হয়েছে কোটি কোটি টাকা। আড়িয়াল বিল রৰা কমিটির মানববন্ধন কর্মসূচীতে জনতার ভিড়ে সন্ত্রাসী-দুর্বৃত্তদের ঢুকিয়ে দেয়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ বাহিনীর সদস্যদের নির্মমভাবে পিটিয়ে হতাহতের ঘটনায় মারাত্মক ৰুব্ধ হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মনে করছে, এ ঘটনা পূর্বপরিকল্পিত। মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় দায়ের করা ৩ মামলার তদন্তে এমন আভাসই দিয়েছে তদন্তকারীরা। কারা কিভাবে পুলিশ বাহিনীর সদস্যদের হতাহত করেছে তাদের খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য চেষ্টা করা হচ্ছে।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আড়িয়াল বিল রৰা কমিটি মানববন্ধন কর্মসূচী পালনের জন্য অনুমতি নেয়। মানববন্ধন কর্মসূচীতে ঢুকিয়ে দেয়া হয় সন্ত্রাসী-দুর্বৃত্তদের। জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে সন্ত্রাসী-দুর্বৃত্তরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রথমে ইটপাটকেল নিৰেপের মাধ্যমে সংঘর্ষ ছড়িয়ে লাটিসোটা দিয়ে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হতাহত করেছে পুলিশ সদস্যদের।পুলিশ সদস্যদের যেভাবে হতাহত করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।

আড়িয়াল বিল রক্ষা কমিটির নামে মানববন্ধন কর্মসূচীটি হঠাৎ করে সহিংসতায় রূপ নিয়েছে কেন? তদনত্মে দেখা গেছে, এটা ছিল পূর্বপরিকল্পিত। এ জন্য প্রায় ৩ মাস ধরে ছড়ানো হয়েছে কোটি কোটি টাকা। এ ৩ মাস আড়িয়াল বিল রক্ষা কমিটির নামে স্থানীয়ভাবে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিও অব্যাহত ছিল। এমনকি আড়িয়াল বিল রৰা কমিটির নামে সমান্তরাল স্থানীয় সরকার পরিচালনার অবস্থাও সৃষ্টি করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে বড় ধরনের সহিংস ঘটনা ঘটানোর ব্যাপারে বিশেষ মহল তৎপরতা চালিয়ে যাচ্ছে।
সরকার প্রায় ৩ মাস ধরে আড়িয়াল বিলে প্রসত্মাবিত বঙ্গবন্ধু আনত্মর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধানত্ম বাসত্মবায়নের লৰ্যে প্রাথমিক কাজ করে যাচ্ছে। তখন থেকেই প্রভাবশালী মহল নেপথ্যে থেকে বিপুল অঙ্কের টাকা ছড়িয়ে বিভিন্ন সময়ে বিলবাসীর মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়েছে। গুজব ছড়িয়ে জনতাকে উত্তেজিত করানো হয়েছে। আড়িয়াল বিল রৰা কমিটি প্রসত্মাবিত বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের সিদ্ধানত্মে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচী দিয়ে প্রতিবাদ জানায়। আরেকটি পৰ প্রসত্মাবিত বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের সিদ্ধানত্মের পৰে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করে আসছে। স্থানীয়ভাবে আড়িয়াল বিল রৰা কমিটির নামে নানা কর্মসূচী দিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করাতে ব্যর্থ হয় প্রভাবশালী মহল। এই বিশেষ মহল নেপথ্যে থেকে আড়িয়াল বিল রৰা কমিটির নামে রাজধানী ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালনের চেষ্টা করে ব্যর্থ হয়। কিন্তু হঠাৎ করেই ঢাকা-মাওয়া সড়কে আড়িয়াল বিল রৰা কমিটির নামে ঘোষণা করা হয় মানববন্ধন কর্মসূচী। মানববন্ধন কর্মসূচী পালনের অনুমতি নিয়ে পুলিশ বাহিনীর সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে নির্মমভাবে পিটিয়ে হতাহতের ঘটনা ঘটানোর ব্যাপারে তদনত্মকারীরা গুরম্নত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, মুন্সীগঞ্জে সোমবার পুলিশের ওপর হামলার ঘটনাটি ছিল পরিকল্পিত। সোমবার রাতে রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশের এসআই মতিউর রহমানের জানাজাশেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, এ ঘটনার তদনত্ম চলছে।

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেছেন, পুলিশের ওপর হামলাকারীদের বিরম্নদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আহত চার পুলিশ সদস্যকে দেখতে রাজধানীর স্যার সলিমুলস্নাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ওপর অপরাধী ও দুষ্কৃৃতকারীরা হামলা করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরম্নদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা করে কেউ পার পেয়ে গেলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই থাকবে না। পুলিশের ওপর হামলাকারী ও হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

পুলিশ সদর দফতরের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলাপ হলে তারা জানান, কর্তব্য পালনের সময় পুলিশ বাহিনীর সদস্যদের যেভাবে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হতাহত করার বর্বরোচিত ঘটনা ঘটানো হয়েছে তাতে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে মারাত্মক ৰোভের সৃষ্টি হয়েছে। পুলিশের ওপর হামলা, হতাহত, পুলিশ ফাঁড়িতে অগি্নসংযোগের ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদেরও খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়েছে।

[ad#bottom]

Leave a Reply