পুলিশের লুন্ঠিত একটি শর্টগান বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার হয়েছে। শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামস্থ কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের পিছনে পুকুরের পশ্চিম পার্শ্বে পরিত্যাক্ত অবস্থায় র্যাব-১১ এটি উদ্ধার করে। র্যাবের মুন্সিগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক লুৎফর রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে এখানে কয়েকজন দুঃষ্কৃতিকারী অস্ত্রসহ অবস্থান করছিল। রাত সাড়ে ১২টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাসি চালিয়ে নারিকেল গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত ৩১ জানুয়ারি আড়িয়াল বিল নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে সহিংসতায় এক পুলিশকে হত্যা করে এবং কয়েকজনকে জখম করে ৩টি শর্ট গান ও একটি গ্যাসগান ও ওয়ারল্যাস সেট এবং গুলি লুট করে নেয়। একে এক সবগুলো অস্ত্র উদ্ধার হলেও গুলি উদ্ধার করা যায়নি বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানিয়েছেন। তবে গুলি উদ্ধারের চেষ্টা চলছে।
বিক্রমপুর সংবাদ
————————————————
মুন্সীগঞ্জে পুলিশের খোয়া যাওয়া বাকি শটগানটিও উদ্ধার
আড়িয়ল বিলে বিমানবন্দরের বিরোধিতা নিয়ে সহিংস বিক্ষোভের সময় পুলিশের খোয়া যাওয়া বাকি শটগানটিও উদ্ধার হয়েছে।
শুক্রবার প্রথম প্রহরে শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের কালীকিশোর উচ্চ বিদ্যালয়ের পেছনে পুকুর পাড়ে শটগানটি পাওয়া যায় বলে র্যাব জানিয়েছে।
র্যাবের মুন্সীগঞ্জ ফাঁড়ির সহকারী পরিচালক লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, “রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ অবস্থান করছিলো। খবর পেয়ে র্যাব অভিযানে গেলে তারা পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে নারিকেল গাছের নিচ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।”
গত ৩১ জানুয়ারি বিক্ষোভের সময় পুলিশের তিনটি শটগান খোয়া গিয়েছিলো বলে শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান।
সেদিন সংঘর্ষে নিহত হন এক পুলিশ কর্মকর্তা।
বিডি নিউজ 24
——————————————-
[ad#bottom]

Leave a Reply