গজারিয়ায় ছাত্রদলের মাইক্রোবাস ভাংচুর করেছে ছাত্রলীগ

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছাত্রলীগ নেতাকর্মীরা শনিবার দুপুরে হামলা চালিয়ে ছাত্রদল নেতাকর্মীদের ব্যবহৃত মাইক্রোসবাস ভাংচুর ও হানিফ নামের এক কর্মীকে মারধর করেছে। পরে ছাত্রদল কর্মী হানিফকে পুলিশে সোর্পদ করা হয়েছে। গজারিয়া যুবদলের সহ-সভাপতি মোখলেছুর রহমান জানান, গজারিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করে সাতকানিয়া গ্রামে ছাত্রদল নেতা আজাদের বাড়িতে দুপুরের খাবার খেতে যায় ছাত্রদল নেতাকর্মীরা। তাদের নামিয়ে দিয়ে আরো নেতাকর্মী নেয়ার জন্য মাইক্রোবাসটি ভবেরচর এলাকায় পৌঁছলে ছাত্রলীগ নেতাকর্মীরা তা ভাংচুর করে এবং ছাত্রদল কর্মী হানিফকে মারধরের পর পুলিশে সোর্পদ করে।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর থেকে ছাত্রদল ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ নেতাকর্মীরা মারমুখী হয়ে লাঠিসোটা নিয়ে সাতকানিয়া গ্রামের রাস্তায় অবস্থান গ্রহণ করে। এর ফলে ছাত্রদল নেতাকর্মীরা আজাদের বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে দুই গ্রুপের মধ্যখানে অবস্থান গ্রহণ করে।

পুলিশ জানায়, ছাত্রদল কর্মী হানিফকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতাকর্মীদের বক্তব্য পাওয়া যায়নি।

[ad#bottom]

Leave a Reply