স্মৃতিতে কৈশর – রাহমান মনি

শহর থেকে অনেক দূরে
ভাবছি দেশটা দেখবো ঘুরে
আকাবাঁকা রাস্তা ও ঘাট
সবুজ শ্যামল বাংলার মাঠ
মাটির ঘরে ছনের চালা
গাছ পালা আর নদী নালা
টাপুর টুপুর বৃষ্টির পানি
উদাসী তাই এই মন খানি
খুঁজে বেড়াই স্মৃতির পাতায়
যদি কিছু যায় পাওয়া যায়
কৈশরের সেই দিনগুলি
নাওয়া খাওয়া সব ভুলি
হরেক রকম খেলাধুলা
মেতে থাকা সারা বেলা
গল্প-গান আর আড্ডাচ্ছলে
দিনটি কেমন যেত চলে
খালে বিলে জালটা ফেলে
টেংরা পুটি তুলতো জেলে
পুকুর ভরা দেশি মাছ
জলের ধারে খেজুর গাছ
কলসী নিয়ে নামতো গাছি
খেজুর রসে বসতো মাছি
খেজুর রসে তৈরি পিঠা
শীতের দিনে লাগতো মিঠা
বর্ষাকালে শাপলা ফুলে
মালা গেঁথে রাখতো তুলে
প্রেয়সীর সেই মালা পেয়ে
মনটা তখন উঠতো গেয়ে
খুঁজতে গিয়ে সেসব কথা
লাগছে মনে ভীষন ব্যাথা
ছুটছি আমি স্মৃতির পিছু
পাইনা সুখ অন্য কিছু

_________________________________

টোকিও, ২৫শে এপ্রিল ২০১১

[ad#bottom]

Leave a Reply