শ্রীনগরে গরু চুরির হিড়িক

ঈদ সামনে রেখে শ্রীনগরে গরু চুরির হিড়িক পড়েছে। উপজেলার পদ্মা নদী তীরবর্তী রাঢ়িখাল, ভাগ্যকূল, বাঘরা ইউনিয়নের গরু মালিকরা চুরি আতঙ্কে বিনিদ্র রাত কাটাচ্ছেন। গত মঙ্গলবার বাঘরা গ্রামের স্বপন শেখের বাড়ি থেকে ৩টি বড় গরু চোরেরা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এর আগে খোদাইবাড়ি এলাকার নজরুল ইসলামের দুটি দুধের গরু চুরি হয়। এছাড়া কবুতরখোলা, মান্দ্রা, বানিয়াবাড়ি ও বাঘরা এলাকা থেকে বেশ কিছু গরু চুরি হয়েছে। কোরবানির জন্য গরু মোটাতাজাকরণ ব্যবসার সঙ্গে জড়িত শাহ আলম জানান, গভীর রাতে চোরেরা ট্রলার নিয়ে এসে গরু চুরি করে নিয়ে যায়।

মানবজমিন

Leave a Reply