মহিউদ্দিন বিরোধীরা মাইনাস টু-ফর্মুলা নিয়ে মাঠে সক্রিয়

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : যে কোনভাবেই হউক জেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে বিদায় দিতে তার বিরোধীরা মরিয়া হয়ে মাঠে রয়েছে। করছে নানা রকমের কৌশল। তবে এই নিয়ে তারা কতটুকু সফল হবে তা নিয়ে নানাজনের নানামত রয়েছে। কেউ কেউ বলছে মহিউদ্দিনকে এ পদ থেকে সড়ানো এতো সহজ নয়। কারণ আ’লীগের রাজনীতিতে মহিউদ্দিনের অবস্থান খুব শক্ত। তার সামনে কেউ মুখ তুলে কথা বলতে পারেনা। যতকথা তার পিছন থেকে। আ’লীগের কান্ডারি হিসেবে রাজনীতিতে মহিউদ্দিন সবচেয়ে বেশি পরিচিত। আ’লীগের র্দুদিনে সে আ’লীগের হাল ধরে ছিলেন। আজ যারা তাকে বাদ দিতে চান সেই দু;সময়ে তারা কোথায় ছিলেন। বঙ্গবন্ধুর সহচর হিসেবে মহিউদ্দিন কেন্দ্রীয় আ’লীগের রাজনীতিতে সমানভাবে পরিচিত। ‘৭৫’ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সামরিক শাসক জিয়াউর রহমান ও পরে স্বৈরাচার এরশাদ সরকার ক্ষমতায় আসলে তাকে দলে টানার চেষ্ঠা করে সবাই। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আ’লীগ ছেড়ে তিনি অন্য কোন দলে যাননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিনকে চাচা বলে সম্বোধন করেন। রাজনীতিতে তার যে ক্রুটিবিচুতি রয়েছে তা এখনই সংশোধন করলে মহিউদ্দিন এই মহা সংকট থেকে পরিত্রাণ পেতে পারেন বলে অনেকেই ধারণা করছেন।

ঘরের শত্রু বিভিশন। আর বিভিশন হচ্ছে তার ছোট ভাই মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস। গৃহবিবাদের অন্তর জ্বালায় এই পরিবারটি এখন দাউদাউ করে জ্বলছে। রাজনীতির মাঠে এক সময় আনিসুজ্জামান আনিসকে কেউ সেভাবে চিনতো না। মহিউদ্দিন তার রাজনীতির হাত শক্ত করতে আনিসকে রাজনীতির মাঠে আনেন। যা পরে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। পৌরসভার নির্বাচনে শহর আওয়ামীলীগের সভাপতি প্রয়াত জালালউদ্দিন আহমেদ শক্ত প্রার্থী ছিলেন। কিন্তু মহিউদ্দিন পৌরসভার চেয়ারম্যান পদে আনিসকে প্রার্থী করে তাকে রাজনীতিতে অভিষেক ঘটান। এতে প্রথমবারের মতো মহিউদ্দিন পরিবারতন্ত্রের রাজনীতিতে প্রবেশ করেন। সেই নির্বাচনে আনিস বিপুল ভোটে বিজয়ী হন। এরপর এই পরিবারে স্বার্থগত দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। এর ফলে একই বনে দু’বাঘের অবস্থান দাঁড়ায়।। সেই সুবাধে চাটুকাররা দু’ভাইয়ের বলয়ে প্রবেশ করে কানপড়া দিয়ে নানা সুবিধা ভোগ করে। চাটুকারদের সুবিধায় বেঘাত ঘটায় দু’ভাইয়ের মধ্যে পর্যায় ক্রমে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধ পরে গৃহবিবাদে রূপ নেয়। এর ফলে মহিউদ্দিন বিরোধীরা পর্যায়ক্রমে নিজেরা সংঘটিত হয়। পরে তারা আনিস শিবিরকে শক্তিশালি করে তুলে। এবার মহাজোট সরকার ক্ষমতায় আসলে আনিস শিবিরে নতুন করে যোগ ঘটে মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি এম. ইদ্রিস আলী ও কেন্দ্রীয় আ’লীগ নেতা মৃনাল কান্তি দাস। সংসদ নির্বাচনের মাধ্যমে এম. ইদ্রিস আলীর আ’লীগের রাজনীতিতে অভিষেক ঘটে। দীর্ঘ বছর যাবত মহিউদ্দিন জেলা আ’লীগের সভাপতির পদে আছেন। গৃহবিবাদের জের হিসেবে এবার প্রথমবারের মতো এই পদে অনেকেই প্রার্থী হতে চ্চাছেন বলে আভাস পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক এম. ইদ্রিস আলী। এ কারণে সভাপতি পদে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে তার সমর্থকরা দাবি করছে। নেতা কর্মীদের কাছে এম. ইদ্রিস আলী পরিছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। আবার রাজনৈতিক চমক হিসেবে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে রয়েছে নানা গুঞ্জন। সবশেষে সভাপতি পদে এসপি মাহবুবও প্রার্থী হতে পারেন। এ বিষয়ে মাঠ পর্যায়ে অনেক নেতা কর্মী কাজ করছেন বলে খবর রয়েছে। প্রতিদ্বন্ধী গ্রুপকে মোকাবেলা করেই তবে মহিউদ্দিনকে এবারের সভাপতির পদ রক্ষা করতে হবে। তবে কাউন্সিলারদের দ্বারা গোপন ব্যালটে ভোট হলে মহিউদ্দিনের বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই মনে করছে। এই কারনে সভাপতি পদে শক্ত প্রতিদ্বনিদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯৯৬ সালে আ’লীগ সরকার ক্ষমতায় আসলে প্রথমবারের মতো লুৎফর রহমান আলোচনায় আসেন। মহিউদ্দিনের আর্শিবাদে তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদ পান। লুৎফর মহিউদ্দিনের নিজ ঘরনার লোক। তাকে ছাড়া লুৎফর এক পাও ফেলেন না। এ কারণে মহিউদ্দিন বিরোধীরা তার উপর ক্ষুব্দ। সাধারণ সম্পাদক পদের নির্বাচনে লুৎফর রহমানকে খুব সহজেই বিদায় করতে পারবে বলে অনেকের ধারণা। এ পদে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে মুন্সীগঞ্জ ১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ। রাজনীতির চমক হিসেবে এ পদে প্রার্থী হতে পারেন মুন্সীগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস ও কেন্দ্রীয় আ’লীগ নেতা মৃনাল কান্তি দাস।

মুন্সিগঞ্জ নিউজ

One Response

Write a Comment»
  1. They should leave now. Enough is enough. We very well mr.mohiuddin and his bloody politics. We want clean image like edris ali.as report says,’No one can talk in front of him’.
    We can clearly understand what will happened if some one tell the truth on there face

Leave a Reply