দলীয় এমপির কর্মকান্ডের বিরুদ্ধে নির্বাচনী এলাকার নেতাদের উদ্বেগ

দীর্ঘদিন পর শনিবার শহরের কোর্টগাঁও এলাকাস্থ জেলা সভাপতির বাসভবনে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন দিনভর আলোচনাকালে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলীর বিরুদ্ধে বিএনপির সঙ্গে আতাতের অভিযোগ তুলেছেন। এ ছাড়া ওই সভায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন কমিটি পুনর্গঠন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ-৩ আসনের নির্বাচনী এলাকা জেলা সদর ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতারা দলের সংসদ সদস্য এম ইদ্রিস আলীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তৃতা দেন। এ সময় নেতারা ওই সংসদ সদস্যের রাজনৈতিক কর্মকান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে শনিবার সকালে ওই সভা শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে। জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মো. মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা দলীয় কর্মকা- নিয়ে আলোচনায় অংশ নেন।

ডেসটিনি

Leave a Reply