গজারিয়ায় কাভার্ডভ্যানের চাপায় শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় সোমবার ভোরে কাভার্ডভ্যানের চাপায় বজলুর রহমান (৩৫) নামে এক কারখানা শ্রমিক নিহত হয়েছে। সোমবার ভোর ৫টায় জেলার গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে ছেড়ে ঢাকায় যাচ্ছিল।

পুলিশ জানায়, গতকাল সোমবার ভোরে নিজবাড়ি থেকে সুতার কারখানায় যাওয়ার পথিমধ্যে পোড়াচক বাউশিয়া এলাকায় মহাসড়ক পারাপার হতে গেলে দ্রুতগতির কাভার্ডভ্যানটি কারখানা শ্রমিক বজলুরকে চাপা দেয়। তাকে মুর্মূষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এই দিন দুপুরে সে মারা যায়। তার বাড়ি গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায়। সে বাউশিয়া এলাকার কাশেম অ্যান্ড সন্স নামীয় একটি সুতার কারখানার শ্রমিক।

ডেসটিনি

Leave a Reply