বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘নূরজাহান’ নিয়ে তৈরি হচ্ছে একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। নাটকটির নামও রাখা হয়েছে উপন্যাসের নামেই। এর চিত্রনাট্য তৈরি করেছেন কলকাতার চিত্রনাট্যকার অরূপ শঙ্কর মিত্র। ‘নূরজাহান’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকী, অশোক ব্যাপারী, শিরিন আলম, নোভা, অপর্ণা, রুনা খান, সোহেল খানসহ অনেকে। এতে নূরজাহানের শৈশবে অভিনয় করেছেন জুঁই নামের নতুন একটি মেয়ে। এর পরিচালক রায়হান খান জানান, এ উপন্যাস নিয়ে আমার অনেকদিন ধরেই কাজ করার ইচ্ছে ছিল। এবার সেই ইচ্ছাটা পূরণ হলো। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির প্রথম ৪৮ পর্বের চিত্রায়ণ শেষ হয়েছে। খুব শিগগিরই চ্যানেল আইতে এর প্রচার শুরু হবে।
দিনের শেষে

Leave a Reply