ক্ষুদে ক্রীড়া উৎসব

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : শুক্রবার গজারিয়ার উপজেলার বাউশিয়া এম এ আজাহার হাই স্কুলে বসেছিল ক্ষুদে ক্রীড়া উৎসব। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি, ইউএনও মো. আসাদুজ্জামান, ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান হারুন শিকদার ও প্রতিষ্ঠাতা এম এ আজাহার প্রমুখ। এই আসরে শতাধিক ক্ষুদে ক্রীড়া আসরে শতাধিক ক্রীড়াবীদ অংশ নেয়। একই দিন টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় এসি ইনস্টিটিউশনে অনুরূপ ক্রীড়াসরে ক্ষুদে ক্রীড়াবীদদের ভিড় পড়ে। এই আসরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মো. ইয়াকুব আলী মিয়া ও মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল প্রমুখ।

Leave a Reply