প্রায় ১৫ লাখ টাকা জরিমানা আদায়
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন পয়েন্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত এক মাসে বৈধ কাগজপত্র, রুট পারমিট ও ফিটনেস বিহীন আড়াই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাইওয়ে পুলিশ। এছাড়া এ সব যানবাহনকে প্রায় ১৫ লাখ জরিমানা করা হয়েছে। গত ১ ফেব্রয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার গজারিয়া উপজেলার মেঘনাঘাট, বাউশিয়া ও ভবেরচর পয়েন্টে হাইওয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রাদি, রুট পারমিট ও ফিটনেস বিহীন এ সব যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও জরিমানা করে। গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: আরিফ জানান, হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে ফেব্রয়ারি মাসের শুরু থেকে এ অভিযান চালিয়ে আসছেন। এ সময় মহাসড়কে চলাচলরত বিভিন্ন প্রকারের যানবাহনের রুট পারমিট, ফিটনেস ও লাইলেন্সের কাগজপত্রাদি তল্লাসি চালানো হয়। এক মাসের এ অভিযানে গজারিয়া উপজেলার পৃথক তিনটি পয়েন্টে হাইওয়ে পুলিশ মালবোঝাই ৬০টি ট্রাক, ৫০টি কভারভ্যান, ৪০টি যাত্রীবাহি বাস, ৪০টি পিকআপ ভ্যান ও ২০টি মাইক্রো গাড়ীর বিরুদ্ধে আড়াই শতাধিক মামলা দায়ের করেন। আর এ সব যানবাহন থেকে ১৫ লাখ টাকার জরিমানা আদায় করা হয়।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply