মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের মেঘনায় লঞ্চের ভেতর লাশের স্তুুপ জমে রয়েছে । লঞ্চের ভেতর অন্তত শতাধিক লাশ রয়েছে ।বিকাল টা ৫ পর্যন্ত ৩০ টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২২জন পুরুষ, ৮ জন মহিলা ও ৩টি শিশু রয়েছে। এদের মধ্যে ২০ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন -শরীয়তপুরেরসালাউদ্দিন(৪০), সাদেকআলী(৫৫), বদরুন্নে(৫০), আলমগীর(৫০), আব্দুললতিফ(২০), শবনম(২০), পারভেজ(২০), দিয়ানা(৭), মিলন(২২), বাদশা(৩২), হানিফ(৫০), আকাশ(৩২), জাকির,আলাউদ্দিন, শামসুদ্দিন, মিয়াজুল ইসলাম, বাচ্চু মিয়া, মো.মতিউর ও নারায়নগঞ্জের রূপগঞ্জ এলাকার রুবেল(২০) ।উদ্ধারকারী জাহাজ হামজা বরিশাল থেকে ঘটনাস্থলে পৌছেনি । হামজা এলেই উদ্ধার অভিযান শুরু হবে ।
সরকারিভাবে বলা হয়েছে বিকাল ৪-৫ টার মধ্যে হামজা ঘটনাস্থলে পৌছবে ।তবে ধারণা করা হচ্ছে রাতের আগে হামজা ঘটনাস্থলে পৌছবে না। মুন্সীগঞ্জ সদর উপজেলার চর ঝাপটাচয়(উত্তর চর মশুরা) সোমবার রাত ১২টার দিকে তেলবাহী ট্রাংকারের ধাক্কায় এমভি শরীয়তপুর-১ লঞ্চটি প্রায় ৩-৪ শতাধিক যাাত্রী নিয়ে মেঘনা নদীতে নিমজ্জিত হয় । লঞ্চটি সুরেশ্বর থেকে ঢাকার সদর ঘাট যাচ্ছিল । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মেঘনার ৬৫-৭০ ফুট নিমজ্জিত লঞ্চটিকে শনাক্ত করা হয় । কোস্টগার্ড, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকারী জাহাজ রুস্তম সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে এসে পৌচেছে। তবে এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি । । দুপুর ২টার দিকে নৌ পরিবহন মšত্রী শাহজাহান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, আমরা পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছি । তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিহতের দাফন সম্পন্ন করতে প্রত্যেকের জন্য ৩ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। আর যে পরিবারে একাধিক সদস্য নিহত হয়েছেন তাদেরকে ৪৫ হাজার টাকা করে দেওয়া হবে। দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও মুন্সীগঞ্জ সদর-১ আসনের সংসদ সদস্য এম ইদ্রিস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় বিআইডব্লিউটিএ, সমুদ্র পরিবহন অধিদপ্তর ও নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে ৫ সদস্যের তদন্ত কমিটিতে যুগ্ন-সচিব বায়তুল আমিন ভুঁইয়াকে সভাপতি ও সিনিয়র সহকারী সচিব মোতাহার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে । তাদেরকে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে ।এদিকে মেঘনা পাড়ে চলছে স্বজনহারাদের মাতম।নিখোঁজ যাত্রীদের স্বজনদের কন্নায় চর ঝাপটার মেঘনা নদীর আকাশ বাতাস ভারি হযে উঠছে ।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply