লঞ্চ দুর্ঘটনায় নিহত প্রতিটি লাশ দাফনের জন্য ৫০০০ টাকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বুধবার বেলা পৌনে ১২টার দিকে খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের ডিজি মো. জহিরুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।
এ সময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল আলম উপস্থিত ছিলেন।
খাদ্য, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় প্রতিটি লাশ বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও ঘোষণা দেন জহিরুল হক। এতে সহায়তা করবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
জহিরুল হক বলেন, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিষয়টি তদরাকি করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় খোঁজ নিচ্ছেন।
উল্লেখ্য, সোমবার রাত দুইটার দিকে প্রায় দু’শতাধিক যাত্রী নিয়ে এমভি শরীয়তপুর-১ লঞ্চটি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার উত্তর চরমসুরা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায়।
রিয়াজ রায়হান, মাজেদুল নয়ন ও কাজী দীপু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply