মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাংচুর-ফাইল তছনছ
হজ যাত্রীর পাসপোর্টের ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাংচুর ও ফাইল তছনছের ঘটনা ঘটেছে । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে । এই ঘটনার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা ছাত্রলীগ সভাপতি পরস্পরকে দায়ি করেছেন। এদিকে, জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট করতে আসা লোকজন বিুব্ধ হয়ে পড়ে । তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে ।এ ঘটনার পর থেকে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ হয়ে যায় ।
জানা গেছে, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের শিক আব্দুল হক (৬৫) হজে যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকাল ৮টার দিকে শহরের পাঁচঘড়িয়াকান্দিস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের ফরম জমা দেওয়ার জন্য আসেন । দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তার ফরম জমা নেওয়া হচ্ছিল না ।কোন রকম লাইনে না দাঁড়িয়েই পরে আসা লোকজন দালালের মাধ্যমে দ্রুত ফরম জমা নেওয়া হচ্ছিল । এই অবস্থা দেখে বৃদ্ধ আব্দুল হক তার ভাগিনা সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সেলিমকে খবর দেয় । বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশাদুজ্জামান সুমনকে নিয়ে সেলিম পাসপোর্ট অফিসে প্রবেশ করেন । এ সময় বৃদ্ধ আব্দুল হকের পাসপোর্টের ফরমটি উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে নিয়ে জমা দিলে ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমনের উপর ফরমটি ছুঁড়ে মেরে লাইনে গিয়ে দাঁড়াতে বলেন । এ নিয়ে পাসপোর্ট কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে টেবিলের গ্লাস ভাংচুর ও ফাইল তছনছ করা হয় ।
উপ-পরিচালক মো. খোরশেদ আলম জানান, জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন তার কাছে এক লাখ টাকা চাদাঁ চেয়েছিল। তা দিতে অপরাগত প্রকাশ করায় এ হামলা চালিয়ে ভাংচুর ও ফাইল তছনছ করা হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন চাদাঁ দাবির অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, দালাল বিহীন হজ যাত্রীর পাসপোর্টের ফরম জমা নিতে বিলম্ব করার কারন জানতে চাইলে উপ-পরিচালক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে ।আমরা বেরিয়ে এলে তার অফিসের স্টাফরা ফাইল তছনছ ও টেবিলের গ্লাস ভাংচুর করে আমাদের উপর দোষ চাপায় ।এ বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করেছি । এদিকে পাসপোর্ট করতে আসা লোকজন উপ-পরিচালক ও স্টাফদের বিরুদ্ধে ােভ প্রকাশ করেন ।
ওই উপ-পরিচালক দালালের মাধ্যমে প্রতি ফিঙ্গার প্রিন্টের জন্য অতিরিক্ত ১হাজার ৫শ’ টাকা করে নেওয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান ।জেলার লৌহজং উপজেলার সিংহেরহাট গ্রামের যুবক মো. খায়রুল ইসলাম জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও বাড়তি ১হাজার ৫শ’ টাকা না দেওয়ায় আমার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়নি । একই উপজেলার ভেজগাঁও ইউনিয়নের মো. সুমন জানায়,দালালের মাধ্যমে ৫ হাজার টাকা দিয়েও রেগুলার পাসপোর্ট সময়মতো পাচ্ছি না । তারা ৫ হাজার টাকা নিয়ে ব্যাংক রশীদ দেয় ৩ হাজার টাকার । সদরের মহাকালী ইউনিয়নের হোসেন বেপারী জানান, পাসপোর্ট অফিসের স্টাফ সিদ্দিক ফিঙ্গার প্রিন্টের জন্য ১ হাজার ৫শ’ টাকা ঘুষ চেয়েছে । এই টাকা না দিলে পাসপোর্ট হবে না বলে তাকে ওই স্টাফ জানায়।
বাংলা ২৪ বিডি নিউজ
=================
ছাত্রলীগের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পাসপোর্ট অফিসে হামলার অভিযোগ
এক হজ যাত্রীর পাসপোর্টের ফরম জমা দেয়াকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাঙচুর ও ফাইল তছনছের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মুন্সীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এই ঘটনার জন্য আঞ্চলিক পাসপোর্ট অফিস ও জেলা ছাত্রলীগ সভাপতি পরস্পরকে দায়ী করেছেন।
এদিকে জেলার বিভিন্ন উপজেলা থেকে পাসপোর্ট করতে আসা লোকজন বিক্ষুব্ধ হয়ে পড়ে। তারা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো. খোরশেদ আলমের ঘুষ-দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ করে।
জানা গেছে, মুন্সীগঞ্জের উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের শিক্ষক আব্দুল হক (৬৫) হজে যাওয়ার উদ্দেশ্যে সোমবার সকাল আটটার দিকে শহরের পাঁচঘড়িয়াকান্দিস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের ফরম জমা দেয়ার জন্য আসেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পরও তার ফরম জমা নেয়া হচ্ছিল না। কিন্তু দালালের মাধ্যমে লাইনে না দাঁড়ানো লোকজনের ফরম দ্রুত জমা নেয়া হচ্ছিল। এ অবস্থা দেখে বৃদ্ধ আব্দুল হক শহরে থাকা তার ভাগিনা সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সেলিমকে খবর দেয়। বেলা সাড়ে ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আশাদুজ্জামান সুমনকে নিয়ে সেলিম পাসপোর্ট অফিসে যায়। আব্দুল হকের পাসপোর্টের ফরমটি উপ-পরিচালক মো. খোরশেদ আলমের কাছে নিয়ে জমা দিলে ছাত্রলীগের সভাপতি আশাদুজ্জামান সুমনের দিকে ফরমটি ছুঁড়ে মেরে লাইনে গিয়ে দাঁড়াতে বলেন। এ নিয়ে পাসপোর্ট কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে টেবিলের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ব্যাপারে উপ-পরিচালক মো. খোরশেদ আলম বার্তা২৪ ডটনেটের কাছে অভিযোগে বলেন, “জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন তার কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছিল। তা দিতে অপরাগত প্রকাশ করায় টেবিল ভাঙচুর ও ফাইল তছনছ করে।”
জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান সুমন চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন দাবি করে জানান, দালালবিহীন হজ যাত্রীর পাসপোর্টের ফরম জমা নিতে বিলম্ব করার কারণ জানতে চাইলে উপ-পরিচালক আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা বেরিয়ে এলে তার অফিসের স্টাফরা ফাইর তছনছ ও টেবিলের গ্লাস ভাঙচুর করে আমাদের ওপর দোষ চাপায়।
তিনি বলেন, “বিষয়টি আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবগত করেছি।”
এদিকে দূরদুরান্ত থেকে পাসপোর্ট করতে আসা লোকজন সাংবাদিকদের কাছে এ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক ও স্টাফদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এ উপ-পরিচালক দালালের মাধ্যমে প্রতি ফিঙ্গার প্রিন্টের জন্য অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা করে নেয়া হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
জেলার লৌহজং উপজেলার সিংহেরহাট গ্রামের যুবক মো. খায়রুল ইসলাম জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়েও বাড়তি এক হাজার ৫০০ টাকা না দেয়ায় তার ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়নি। একই উপজেলার ভেজগাঁও ইউনিয়নের মো. সুমন জানায়, দালালের মাধ্যমে পাঁচ হাজার টাকা দিয়েও সে রেগুলার পাসপোর্ট সময়মতো পাচ্ছে না। এক দালাল পাঁচ হাজার টাকা নিয়ে তাকে ব্যাংক রশীদ দেয় তিন হাজার টাকার।
সদরের মহাকালী গ্রামরে হোসেন বেপারী জানান, পাসপোর্ট অফিসের স্টাফ সিদ্দিক ফিঙ্গার প্রিন্টের জন্য তাকোছে এক হাজার ৫০০ টাকা চেয়েছে। এই টাকা না দিলে পাসপোর্ট হবে না বলে তাকে ওই স্টাফ জানিয়ে দিয়েছে।
বার্তা২৪

Leave a Reply