এমপি’র বাড়ির পাশেই মাদকের হাট

ওপেন হাউস ডে অনুষ্ঠানে অভিযোগ
মুন্সীগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠানে অভিযোগ করে বলা হয়, মুন্সীগঞ্জ সদর-৩ আসনের আওয়ামীলীগ দলীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলীর গোয়ালঘূর্নি চন্দনতলা গ্রামের বাড়ির পাশেই মাদকের হাট বসেছে । দেদারছে বিক্রি হচ্ছে মাদক । এই মাদক বেচাকেনা নিয়ে ইতোমধ্যে সেখানে গুলাগুলির ঘটনাও ঘটেছে। সোমবার সকালে মুন্সীগঞ্জ সদর থানা কম্পাউন্ডে ওপেন হাউস ডে অনুষ্ঠানে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি তার বক্তব্যে এই অভিযোগ তুলেন। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন এএসপি সার্কেল তারিকুল ইসলাম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসকাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী সাবিবর আহেমদ দীপু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা, জেলা কৃষক লীগের সভাপতি মহসিন মাখন প্রমুখ। এছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক বিক্রি বন্ধের ল্েয আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলা ২৪ বিডি নিউজ

==========

ওপেন হাউজ ডে

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : সোমবার মুন্সীগঞ্জ সদর থানায় ওপেন হাউজ ডে হয়েছে। তবে সদর থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসানসহ অনেকেই এই অনুষ্ঠানের দাওয়াত পাননি। সদর থানার ওসি আবুল বাশারের নানা অনিয়ম চাপা দিতেই মুখ চিনে দাওয়াত করা হয়েছে বলে পুলিশ একটি সূত্র জানিয়েছে। এর পরও মাদক, সন্ত্রাসী কর্মকান্ড, অবৈধ অস্ত্র, ইভটিজিং, চুরি, খসরু বাহিনী ও মহসিন বাহিনীসহ বিভিন্ন বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়। মাদকের আগ্রাসনের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে বক্তরা সদর থানার ওসি আবুল বাশারকে দায়ী করেছেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেসা নাজমা, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি মতিউল ইসলাম হিরুসহ বিভিন্ন ইফপির চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খানসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে মতবিনিময় করেন।

Leave a Reply