বগুড়ার প্রকৌশলীর লাশ গজারিয়ায় উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তাজমিনা (৩০) গাজীপুরের একটি কেমিক্যাল ফ্যাক্টরীর প্রকৌশলী। তার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার এলেঙ্গী গ্রামে। আজ রোববার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলাধীন ভাটেরচর এলাকা থেকে তার মৃতদেহ পুলিশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই প্রকৌশলীকে অন্য কোথাও হত্যার পর ঘাতকরা তার লাশ এখানে এনে ফেলে রেখে যায়। তবে এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা যায়নি। নিহতের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলা ২৪ বিডি নিউজ
==============

গজারিয়ায় প্রকৌশলীর লাশ উদ্ধার

কাজী দীপু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকা থেকে রোববার সকালে এক প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তাজমিনা রহমান (৩০) বগুড়ার এলেঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভাটেরচর এলাকায় মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়।

এ সময় পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশটি তাজমিনার বলে সনাক্ত করা হয়।

পরে উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

তিনি আরও জানান, রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা খেয়ে ওই প্রকৌশলী নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, স্থানীয়দের ধারণা, অন্য কোথাও তাকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply