মুন্সীগঞ্জ শহর যুবদলের কমিটিতে চমক! সভাপতি এনামুল, সম্পাদক বুরজাহান

undefined দীর্ঘ ১০ বছর পর মঙ্গলবার রাতে ঘোষিত মুন্সীগঞ্জ শহর যুবদলের কমিটিতে চমক এসেছে। অধীর আগ্রহে থাকা সাত নেতার কারো ভাগ্যেই মিলেনি সভাপতি পদটি। আলোচনায় না থাকায় মুন্সীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হককে সভাপতি, শহরের উত্তর ইসলামপুরের বুরজাহান ঢালীকে সাধারণ সম্পাদক ও কাটাখালী-রনছ্ এলাকার মো: আসলামকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষনা করা হলে এ চমকের সৃষ্টি হয়। শহর যুবদলের শীর্ষ পদ পাওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন- সাবেক সভাপতি মোখলেছুর রহমান বকুল, মাসুদ রানা, তাইজুল ইসলাম বাদশা, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক বুরজাহান, কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আসলাম, মো: সেন্টু মিয়া। এদেরসহ আওয়ামীলীগের রাজনীতি থেকে সরে এসে সদ্য বিএনপিতে যোগদানকারী জেলা মাদক নির্মূল কমিটির সভাপতি ফরহাদ হোসেন আবিরকে বাদ দিয়ে পৌর কাউন্সিলর এনামুল হক অবশেষে শহর যুবদলের শীর্ষ পদে অধিষ্ঠিত হন। শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় মঙ্গলবার রাতে এ কমিটির ঘোষনা দেন সাবেক উপ-মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই। এ সময় জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল উপস্থিত ছিলেন।

undefined

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply