মুন্সীগঞ্জের গজারিয়া থানায় রোববার সকালে পুলিশের ওপেন হাউস ডে- অনুষ্ঠিত হয়েছে। এতে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজি ও নৌ-ডাকাতির বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ভবেরচর এলাকায় গজারিয়া থানা অভ্যন্তরে এ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে জেলা পুলিশ সুপার মো. শাহাবুদ্দিন খান গজারিয়া থানা পুলিশকে এ নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গজারিয়া উপজেলার ভাইস-চেয়ারম্যান মাহবুবুল হক মজনু, এএসপি সার্কেল তারিকুল ইসলাম, গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম প্রমুখ।
বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply