মুন্সীগঞ্জ সদর থানায় রোববার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত থানা প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি এম ইদ্রিস আলী। ওপেন হাউস ডে’ তে সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান, বিপিএম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুখেন ব্যানার্জী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি প্রফেসর প্রবীর কুমার গাঙ্গুলী, মুন্সীগঞ্জ প্রেসকাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, মহাকালি ইউপি চেয়ারম্যান সোনা মিয়া বেপারী, কমিউনিটি পুলিশের সদস্যসহ জেলার গণ্যমান্য ব্যক্তিরা।
জেলায় মাদক নির্মূল করাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্রতিকারের ব্যবস্থা নেওয়া সম্পর্কে ওপেন হাউস ডে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
====================
মুন্সীগঞ্জে ওপেন হাউস ডেতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা
মুন্সীগঞ্জ সদর থানায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে রবিবার মাদক ব্যবসা, জুয়া খেলা, ক্লিনিকে ভুল চিকিসায় রোগী মুত্যু ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এতে স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী বলেন, মাদকের ছোট ছোট ব্যবসায়ীরা ধরা পড়লেও বড় বড় ব্যবসায়ী ও গডফাদার ধরা পড়ছে না। তাদের ধরতে হবে।
সকাল সাড়ে ১০টায় সদর থানার প্রাঙ্গণে আয়োজিত এই মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ সাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সদর উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত লোকজন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তবে এই সকল আলোচনার মধ্যে মাদক ব্যবসা, জুয়া খেলা, ক্লিনিকগুলোতে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মৃত্যু ঘটনা প্রাধান্য পায়।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনুসর আহমেদ কালাম, মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার এমএ কাদের মোল্লা, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর কবির, মিরকাদিম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল মৃধা, সদর উপজেলা ঘাতক দালার নির্মূল কমিটির সভাপতি ফিরোজ মিয়া, মুন্সীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নার্গিস আক্তার, মহাকালী ইউনিয়নের চেয়ারম্যান সোনা মিয়া বেপারি, চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান জীবন আহমেদ, আধারা ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন, শিলই ইউনিয়নের চেয়ারম্যান লিটন প্রমুখ।
জনকন্ঠ

Leave a Reply