রতন হত্যার আসামীদের গ্রেফতার-বিচারের দাবীতে

রতন হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার সন্ধ্যা রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ গ্রামবাসী। জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের ২ শতাধিক নারী-পুরুষ শনিবার সন্ধ্যা ৭ টায় মহাসড়কে জামলাদী বাস ষ্টান্ড এলাকায় এ অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় ও আধ-ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে সাড়ে ৭ টার দিকে গ্রামবাসী অবরোধ তুলে নেয়। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


গজারিয়া থানার এসআই মো. হানিফ জানান, সম্পতি তেতইতলা গ্রামের যুবক রতন দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় নারায়নগঞ্জের বন্দর থানায় হত্যা মামলা রুজু হয়। মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে তেতৈতলা গ্রামবাসী সড়কে এ অবরোধ করে। পুলিশ সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply