সিরাজদিখানে চোরাই প্রাইভেট কার উদ্ধার

সোমবার ভোরে সিরাজদিখান উপজেলার তালতলা বাজার থেকে একটি চোরাই প্রাইভেট কার (টয়োটা করলা) উদ্ধার করেছে পুলিশ। কাউকে গ্রেফতার করতে পারেনি। জানাযায় গভীর রাতে রাস্তা ভুল করে বাজারের ভিতর গাড়ি–টি ঢুকে পরে। গাড়ি–টি ঘুড়ানোর সময়, সাগরের মোবাইল ফোনের দোকানের সাটার ও খাম ধাক্কা লেগে ভেঙ্গে যায়। এবং গাড়ির সামনের ডানের চাকার রডও ভেঙ্গে গাড়ি–টি আটকে যায়। ভোর ৫ টায় বাজারের ব্যাবসায়ী ও মসজিদে নামাজ পড়তে যাওয়া লোকজন দেখেন। তখন গাড়িতে থাকা দু’জন লোক বলে মিস্ত্রি নিয়ে আসি বলে চম্পট দেয়। পরে দোকানদাররা সকাল ৬টায় গাড়ির ডাবল নাম্বার দেখে থানায় ফোন দেয়।


সিরাজদিখান থানার এস আই আব্দুস সালাম ঘটনাস্থল এসে গাড়ি–টি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গাড়িতে তল্লাশি করে মালিকের কাগজ পত্র সহ বিভিন্ন নাম্বারের ৪টি নেমপ্লেট পায়। গাড়ির মালিক আব্দুছ সালাম খানের সাথে এস আই আব্দুস সালাম কথা বলে জানেন, রবিবার রাতে পল্টন থেকে গাড়ি–টি চুরি হয়েছে। গাড়ির মালিক পল্টন থানায় মামলা করেছেন।

সেলিনা ইসলাম : বাংলাপোষ্ট২৪

Leave a Reply