মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতী দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উপলক্ষ্যে বুধবার মুন্সীগঞ্জ শহর বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের জেলা বিএনপি’র কার্যালয়ে আয়োজিত সভায় সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপি সভাপতি আ:হাই প্রধান অতিথি এবং জেলা বি,এন,পি সাধারণ সম্পাদক আলী আজগর রিপন মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ পৌর মেয়র ও শহর বিএনপি সভাপতি এ.কে.এম ইরাদত মানুর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ডা: আ:হাকিম, আতোয়ার হোসেন বাবুল, আ:আজিম স্বপন, ভি.পি শাহিন, তোতা মিয়া, শহর বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদল সভাপতি তারেক কাশেম খান মুকুল, মুক্তিযোদ্ধা মোতালেব সর্দার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমুখ ।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply