রবিবার রাতে সিরাজদিখান উপজেলার রশুনীয়ায় ছিনতাইকারীদল প্রবাসী ব্যসায়ীকে কুপিয়ে হাত পা বেধে রাস্তায় ফেলে মোটরবাইক ও ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পথচারীরা প্রবাসী এই ব্যসায়ী আনিছুর রহমানকে (৩০) মূর্মূষু অবস্থায় উদ্ধার করে মেডিকেল হাসপাতালে ভর্তি করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিতলী থেকে ইছাপুরা যাওয়ার পথে ছিনতাইকারীরা রাত ৯টার দিকে তার গতিরোধ করে এই ঘটনা ঘটায়। ছিনতাইকারীদের ছিনে ফেলায় নির্মমভাবে ছুরিকাহত করে। পরে মৃত ভেবে হাতপা বেধে ফেলে যায়।
সৌদির ব্যবসায়ী আনিছ সিরাজদিখান উপজেলা নিমতলা গ্রামের মৃত মতলেব হাওলাদারের পুত্র। সিরাজদিখান থানায় ওসি মাহবুবুর রহমান জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply