আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিনের বিরুদ্ধে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের নামে “লিজ নেওয়াই লেনিনের কাজ”-শিরোনামে সংবাদ পরিবেশনের জের হিসেবে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি এডভোকেট লাবলু মোল্লাসহ পত্রিকার সম্পাদক-প্রকাশককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
সাংবাদিক লাবলু মোল্লা জানান, সোমবার বিকেল ৩টার দিকে তিনি আদালত সংলগ্ন তার নিজস্ব ল’চেম্বারের সামনে প্রধান সড়কে দাড়িয়ে মুন্সীগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন খানের সঙ্গে কথা বলা শেষে তার চেম্বারের দিকে পা বাড়ালেই ২ জন অজ্ঞাতনামা যুবক মোটরসাইকেল যোগে তাকে গালমন্দসহ হুমকি ও পত্রিকার সম্পাদক মুন্সীগঞ্জে এলে এক সঙ্গে খুন করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ সময় তাদের ব্যবহৃত পালসার মোটর সাইকেল হলেও তার নাম্বার প্লেটে ওয়ান টেস্ট লেখা দেখা গেছে। এ ব্যাপারে সোমবার সাংবাদিক লাবলু মোল্লা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (যার নম্বর-১০৬৬ ) করেছেন।
জাস্ট নিউজ

Leave a Reply