মুন্সীগঞ্জ সদরসহ ৫টি উপজেলার জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে শ্রীনগর উপজেলা সেক্রেটারিসহ ৯ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক জামায়াত নেতা ফিরোজ মিয়া (৬০) কর্মী ইসমাইল হোসেন বাবু (২২), মাসুদ হোসেন (১৮), শ্রীনগর জামায়াত ইসলামীর সেক্রেটারি ডা. আব্দুল লতিফ (৪৭), লৌহজং উপজেলা কনকসার ইউনিয়ন সেক্রেটারী মাসুদ মোড়ল (৩২), গজারিয়ার ফরহাদ সরকার সোহান (২৩), গোলাম সরোয়ার (৪০), সিরাজদিখান থানার জাহাঙ্গির আলম (৩০) ও বাবর আলী (৪২)। এদের মধ্যে সিরাজদিখান থানার ২জন ও গজারিয়া থানার ১ জনকে অক্টোবরের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ইসমাইল হোসেন ও মাসুদ গাজা বিক্রেতা হিসেবে গ্রেফতার হলেও জামায়াত কর্মী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএসবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিক জানান, মুন্সিগঞ্জ সদর থেকে ৩ জন, লৌহজং থেকে ১ জন, শ্রীনগর থেকে ১ জন, সিরাজদিখান থেকে ২ জন ও গজারিয়া থেকে ১ জন জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
টিএনবি
==============================
মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর ৮ নেতাকর্মী আটক
মুন্সীগঞ্জ সদরসহ ৫টি উপজেলার বিভিন্ন স্থানে বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে উপজেলা সেক্রেটারিসহ জামায়াতে ইসলামীর ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকরা হচ্ছেন- পৌরসভার ৮ নং ওয়ার্ড কমিটির আমীর ফিরোজ মিয়া (৬০) কর্মী ইসমাইল হোসেন বাবু (২২), মাসুদ হোসেন (১৮), শ্রীনগর জামায়াত ইসলামীর সেক্রেটারি আব্দুল লতিফ (৪৭), মাসুদ মোড়ল (৩২), ফরহাদ সরকার সোহান (২৩), জাহাঙ্গির আলম (৩০) ও বাবর আলী (৪২)।
পুলিশের বিশেষ শাখার (ডিএসবির) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুর রহমান সিদ্দিক পিপিএম বাংলানিউজকে জানান, মুন্সীগঞ্জ সদর থেকে ৩ জন, লৌহজং থেকে ১ জন, শ্রীনগর থেকে ১ জন, সিরাজদিখান থেকে ২ জন ও গজারিয়া থেকে ১ জন জামায়াতে ইসলামীর কর্মীকে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বাংলানিউজকে জানান, সদর উপজেলা থেকে গ্রেফতার ৩ জনের মধ্যে ১ জন জামায়াত নেতা ও অপর ২ জন কর্মী।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply