হরগঙ্গা কলেজে চলছে ভর্তি বানিজ্য! প্রশাসন নিরব

অনলাইনে ভর্তি নিয়ে ২-৩দিন বিশাল বিড়ম্বনা সহ্য করতে হয় ভর্তি ইচ্ছু ছাত্র-ছাত্রীদের। সার্ভার সমস্যা, নয়তো বিদ্যুত সমস্যা, নয়তো ইন্টারনেটে পেজ আসে না। এভাবে নানা হয়রানীর মধ্যে অনলাইনে ফরম ফিলাপ চলছে। তার মধ্যে আবার ফরম জমা দিতে ১০০টাকা। বিড়ম্বনার যেন শেষ নেই। প্রাইভেট না পড়লে নাম্বার কম, পরীক্ষায় ফেল, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া যায় ইভটিজিংয়ের মতো কার্যকলাপে অংশগ্রহণ করলেই পাশের নাম্বার জোটে।

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে প্রতি বছরের ন্যায় রমরমা ভর্তি বানিজ্য চলছে। কর্মকর্তারা ৬০% অন্যান্যরা ৪০% হিসেবে ভাগ ভাটোয়ারা করে নেয়ার অভিযোগ উঠেছে। বিগত বছরগুলোতে ৫০টাকা অতিরিক্ত বানিজ্য করলেও এ বছর তার রেট বৃদ্ধি পেয়ে ১০০টাকায় উঠেছে। ফলে এ বছর প্রায় ৩লাখ টাকার বানিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সচেতন একজন নাগরিক বলেন যেখানে শিক্ষক হওয়া দরকার মানুষ গড়ার কারিগর। সেখানে শিক্ষকরা বেপরোয়াভাবে টাকায় নেশায় মেতে উঠেছে। বুঝলাম না কেন শিক্ষকরা এভাবে টাকার নেশায় মেতে উঠেছে। ছাত্রলীগের নেতাদের সুপারিশ আসলে আর টাকা লাগে না। বাকী সকল নিরীহ সাধারণ ছাত্র-ছাত্রীদের টাকা ছাড়া কোন গতি নেই।

মুন্সিগঞ্জের একমাত্র বিদ্যাপিঠ সরকারি হরগঙ্গা কলেজে নানা অনিয়মের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোচিং বানিজ্যের নীতিমালা হলেও নীতিমালার কোন বাস্তবায়ন লক্ষ্যকরা যায়নি এ পর্যন্ত। কমিটি আছে, পদ আছে কিন্তু কোন কার্যক্রম নেই। এ পর্যন্ত কোচিং বানিজ্য বন্ধের জন্য কোন প্রতিষ্ঠানে অভিযান বা ভিজিট করতে কোন কর্মকর্তা বের হননি। কারণ হিসেবে অনেকে বলছেন যারা কমিটিতে রয়েছেন তারাই এই বানিজ্যের সাথে জড়িত রয়েছেন। পূর্বে কোচিং বানিজ্য হতো বিভিন্ন সাইনবোর্ড টাঙ্গিয়ে এখন হয় অতিরিক্ত ক্লাসের নামে। অতিরিক্ত ক্লাসের নামে ক্লাসের সময় বিভিন্ন ক্লাস রূমে ছাত্র-ছাত্রীদেরকে পড়াতে দেখা যায়। এ চিত্রটি কেবলমাত্র হরগঙ্গা কলেজেই না, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায়ও চলছে। এরই ধারাবাহিতকায় মাঠে নেমেছে অনার্স ১ম বর্ষে ভর্তি ফরম জমা দেওয়ার বানিজ্য। প্রতিটি ফরম জমা নেয়ার সময় নেয়া হচ্ছে ১০০টাকা। বোর্ড নির্ধারিত ২৭০টাকা জমা দিয়ে জমা রশিদ দিয়ে ফরম জমা দিতে গেলেই অতিরিক্ত ১০০টাকা আদায় করা হচ্ছে। এ বিষয় প্রতিবেদন করতে গেলে হাতে নাতে টাকা নেওয়ার দৃশ্য ভিডিও করলে পরে ভাইস প্রিন্সিপাল সাইদুল কবিরসহ কেরানী এবং অন্যান্য শিক্ষক সাংবাদিকদের কাছে ওয়াদা করেন আর কোন অতিরিক্ত টাকা আদায় করা হবে না। কিন্তু অবিনব কায়দায় অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। পূর্বের নিয়ম পরিবর্তন করে ফরম জমা নিয়ে মোবাইলে যোগাযোগ করে আধঘন্টা পরে প্রবেশ পত্র নিতে আসতে বলে ১০০টাকা হাতিয়ে নেয়।

এ বিষয় শ্রীনগর থেকে ভর্তি হতে আসা এক ছাত্র বলেন, কলেজে ২৭০টাকা জমা দেওয়ার পর ফরম জমা দেওয়ার সময় পুনরায় ১০০টাকা নিচ্ছে কিন্তু কোন রশিদ দিচ্ছে না, কিসের টাকা নিচ্ছে তাও বলছে না।

প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন বলেন, তিনি তার আত্মীয়ের ভর্তি ফরম জমা দিতে গিয়ে ১০০টাকা দিয়ে এসেছেন। তৃতীয় শ্রেণীর কর্মচারী ১০০টাকা দেওয়ার পরে সে জানান স্যার এনি সাংবাদিক। পরে টাকা ফেরত দিতে চাইলেও তিনি তার টাকা ফেরত নেননি।

কলেজেটিতে এ বছর ১৪টি বিভাগে ১ হাজার ৩শ ৬০টি পদে প্রায় ৩ হাজার আবেদন পড়বে। ইতোমধ্যে ২হাজারের বেশী আবেদন পড়েছে। ২৮-৩০ তারিখ পর্যন্ত আবেদন ফরম জাম দিতে পারবে ছাত্র-ছাত্রীরা। মুন্সিগঞ্জ একমাত্র বিদ্যাপিঠ হওয়ায় ৬টি উপজেলাসহ অন্যান্য জেলা থেকেও এখানে এসে ভর্তি হওয়ার জন্য আবেদন করে থাকে। এ কলেজটিতে অন্য জেলার ছাত্র-ছাত্রী বেশী লক্ষ করা যায়। ফলে এ বছর প্রথম বর্ষের ভর্তি ফরম জমা বাবদ প্রায় ৩ লাখ টাকার আদায় হবে। এই টাকার প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ৬০% পাবে বাকী ৪০% বাকী সকল শিক্ষক ও কর্মচারী মিলে ভাগভাটোয়ারা করে নিবে বলে জানা গেছে।

এ বিষয় কলেজের সুখেন ব্যানার্জীকে তার সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোনটি কেটে দেন।

প্রতিবছরই ছাত্র-ছাত্রীরা এ বিড়ম্বনা হজম করেই ভর্তি হয়ে দেশের একজন সুউচ্চ নাগরিক হওয়ার চেষ্টা চলছে। যেখানে নৈতিক শিক্ষা দিবে শিক্ষকরা সেখানে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে শিক্ষকরা। ফলে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কি শিক্ষা দিবে এটাই এখন ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

টিএনবি

Leave a Reply