কনডমের প্যাকেটে ইয়াবা

গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস থেকে কনডমের প্যাকেট থেকে এক হাজার ইয়াবা ট্যাবটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ বিক্রেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফের সুলতান (৪৫) ও নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার হাসান (৩৫)।


জানা গেছে, হাসান ও সুলতান নামে ২ মাদক ব্যবসায়ী টেকনাফ থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামের নেতৃত্বে বাসটি ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে অভিযান চালানো হয়। এ সময় ওই ২ জনকে আটকের পর তাদের তল্লাসী চালানো হলে তাদের কাছে থাকা কনডমের প্যাকেটের ভেতর ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে গজারিয়া থানায় মামলা হয়েছে।

কনডমের প্যাকেটে ইয়াবা

Leave a Reply