গজারিয়ায় ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা থেকে বুধবার সন্ধ্যায় ৭’শ পিস ইয়াবাসহ মোতালেব (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খবর পেয়ে অভিযান চালিয়ে মোতালেবকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ৭’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, মোতালেব দীর্ঘদিন ধরে গজারিয়ার খুচরা ইয়াবা বিক্রেতাদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছে।


এ ঘটনায় রাত ৮টার দিকে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply