মুন্সীগঞ্জ শহর আ’লীগের সম্মেলন মতিন সভাপতি সাইদুর সম্পাদক

জেলা শহরের পুরাতন কাচারী এলাকায় শিল্পকলা একাডেমীতে সোমবার মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল মতিনকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে রাতে কমিটি ঘোষণা করা হয়। নেতা নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ার আয়োজন থাকলেও কাউন্সিলররা শেষ পর্যন্ত সরাসরি ভোটে যাননি।

এদিকে এ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য এম ইদ্রিস আলী, সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ জামান আনিস ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণালকান্তি দাসের সমর্থিত দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন না। দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সম্মেলন উদ্বোধন করেন। শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমকাল

Leave a Reply