যৌতুকের দাবীতে হত্যার অভিযোগ

যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। শুক্রবার সকালে সদর উপজেলা আজিমপুর গ্রামের শশুর বাড়ীর একটি গাছ থেকে লিজা আক্তার (২২) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


পারিবারিক সূত্রের জানা গেছে- গত ৫দিন আগে মেয়ের বাবার বাড়ি মুন্সীগঞ্জ শহরের দক্ষিন ইসলামপুর থেকে তার স্বামী নূর হোসেন নিজ বাড়ি সদর উপজেলার আজিমপুর গ্রামে নিয়ে যায়। শুক্রবার সকালে নুর হোসেন মুঠোফোনে মেয়ের বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে লিজার পরিবার তার শশুর বাড়ি গেলে লিজাকে না পেয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ছুটে এলে লিজার লাশ দেখতে পায়। লিজা আক্তারের ৭মাসের একটি পুত্র সস্তান রয়েছে। নিহত লিজার বাবা শামসুলের অভিযোগ তার মেয়ে লিজাকে তার স্বামীর বাড়ির লোকজন প্রায়ই সময় যৌতুকের জন্য অত্যাচার করে আসছিল। সে জোরালোভাবে দাবী করেন নির্মম অত্যাচারের পর তাকে হত্যা করেছে তার স্বামী ও শশুর বাড়ির লোকেরা।


সদর থানার ওসি আবুল বাশার জানান, শুক্রবার সকালে গৃহবধুর লাশ তার শশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেন পেলেই এটা আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে তা নিরূপন করা সম্ভব হবে। লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতলে ময়না তদন্ত শেষে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের মা আসমা বেগম বাদী হয়ে লিজার স্বামীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা অভিযোগ পত্র দাখিল করেছে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply