মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রাম থেকে ২৪টি ককটেলসহ নুরুউদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার মধ্যরাতে র্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। শনিবার বিকেলে আটক নুরুউদ্দিন ও উদ্ধার হওয়া ককটেল মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১১’র এএসপি রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি চৌকস দল মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে অভিযান চালিয়ে নুরুউদ্দিনকে আটক করে।
এ সময় জিজ্ঞাসাবাদের পর ২৪টি ককটেল উদ্ধার করা হয়।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply