আরিফ হোসেন: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজার সংলগ্ন পদ্মা নদী থেকে সোমবার সকালে ট্রলারভর্তি ৬০ মন জাটকা ইলিশ আটক করেছে র্যাব। র্যাব এ সময় ট্রলারটি জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি। বেলা ১০ টার দিকে র্যাব-১১’র শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ক্যাম্পের এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এ জাটকা ইলিশ আটক করে।
র্যাবের এসআই শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে জাটকা শিকার করে তা ট্রলারভর্তি বাজারজাত করার জন্য ভাগ্যকুলের দিকে আসতে ছিল। এ সময় র্যাব সদস্যরা পদ্মা নদীতে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জেলেরা ট্রলার ও জাটকা ফেলে পালিয়ে যায়। পরে আটক করা জাটকা শ্রীনগর উপজেলার ইউএনও শাহানারা বেগমের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।

Leave a Reply