চাঁদপুরের ধর্ষিত এক মেয়ে মুন্সীগঞ্জ হাসপাতালে

চাঁদপুরে ধর্ষিত এক মেয়েকে রাজধানীর উপকন্ঠ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নীচতলায় নারী ওয়ার্ডের ১২ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। ৩ দিনেও অসুস্থ্যতা থেকে সেরে উঠেনি সে। মেয়েটি ৩ দিন আগে একটি মৃত বাচ্চা প্রসব করেছে। এ বাচ্চার পিতৃ-পরিচয় নেই। জানা গেছে, ১৮ এপ্রিল মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মনি আক্তার তার ফুপু। রেজিষ্টার খাতায় মেয়েটির বাবার নাম উল্লেখ থাকলেও নেই স্বামীর নাম। হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র নার্স হোসনে আরা বেগম মেয়েটির মৃত বাচ্চা প্রসবের তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার বিকেলে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ঘুরে এ তথ্য পাওয়া গেছে।


তিনি জানান, ভুমিষ্ট হওয়ার আগেই মায়ের পেটে মারা গেছে সন্তানটি। মেয়েটির আরো কয়েকদিন চিকিৎসার দরকার বলে মনে করছেন কর্তব্যরত ডাক্তার-নার্সরা। মেয়েটির মা মুরশিদা বেগম অভিযোগ করেন- চাঁদপুরের নীলকমলের বখাটে যুবক জয়নাল মোল্লা তার বোবা মেয়েকে একা ধর্ষন করে। ধর্ষক লম্পট জয়নাল নীকমলের মোহাম্মদ আলী মোল্লা। ধর্ষনের ঘটনায় চাঁদপুর সদরের থানা পুলিশ মামলা পর্যন্ত নেয়নি। এরপর নানা জনের কাছে গিয়ে বিচার চেয়েছেন তিনি। কিন্তু বিচার পাননি। অবশেষে লোক-লজ্জার ভয়ে পালিয়ে এসেছেন।

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ফুপুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। অন্ত:সত্বা মেয়েটিকে অসুস্থ্য অবস্থায় গত কয়েকদিন আগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ৩ দিন আগে সে মৃত বাচ্চা প্রসব করে। চাঁদপুরের নীলকমল তার বাড়ি।

যমুনা নিউজ

Leave a Reply