ভ্রাম্যমান আদালত
সোমবার মুন্সীগঞ্জ সদর উপজেলা ও সিরাজদিখানে ৩টি ভ্রাম্যমান আদালত এক ব্যবসায়ীকে কারাদন্ড, ১৫ ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি ক্লিনিককে জরিমানা এবং বাল্যবিবাহ বন্ধ করে কনের বাবাকে জরিমান করেছে। সিরাজদিখান উপজেলার সিরাজদিখান বাজারের হাসান বেকারীতে অপিরিচ্ছন্ন ও ভেজাল খাদ্য রাখার দায়ে মালিক মো. হাসান মিয়াকে (৩৫) এক মাসের কারাদন্ড প্রদান করেছে।
এছাড়া মুদি দোকান, মিষ্টির দোকান, বেকারি ও মাংসের দোকানে অভিযানে চালিয়ে অপরিস্কার ও অপরিচ্ছন্ন থাকায় পৃথকভাবে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতটির বিচারক মুহম্মদ আবুল কাসেম এসব তথ্য দিয়ে জানান, দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে পুলিশে হস্তান্তর এবং জরিমানার টাকা রাজস্বখাতে জমা করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ শহরে প্রধান বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিশুদ্ধ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ পরিবেশ সংরক্ষণ আইনে মুন্সীগঞ্জ শহরে প্রধান বাজারের ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ ও সাজিয়া তাহের। একই সাথে এই ভ্রাম্যমান আদালত নিবন্ধিত নার্স না থাকা এবং চিকিৎসক সঙ্কট ও চার্জ লিস্ট না থাকায় শহরের আধুনিক হাসপাতাল নামের একটি ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমান করেছে।
বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতা মনির খানকে (৪৫) এক হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতটির বিচারক ও সদর উপজেলার ইউএনও শারাবান তাহুরা সন্ধ্যায় ঘটসাস্থল থেকে এই তথ্য দিয়ে জানান, ফারজানা আক্তার নামের এক বালিকাকে ১৮ বছর না হতেই বাল্য বিবাহের আয়োজন একই এলকার সৌদি প্রবাসী বরের সাথে।
মুন্সীগঞ্জ নিউজ
================
সিরাজদিখানে ব্যবসায়ীর কারাদণ্ড
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান ও হাসান মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও পৃথকভাবে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বে সিরাজদিখান বাজারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। মুদি দোকান, মিষ্টির দোকান, বেকারি ও মাংসের দোকানে অভিযানে চালিয়ে অপরিস্কার ও অপরিচ্ছন্ন থাকায় পৃথকভাবে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ভেজাল খাদ্য রাখার দায়ে ব্যবসায়ী হাসান মিয়াকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মুহাম্মদ আবুল কাসেম বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply