গজারিয়ায় অপহরণের দুই ঘণ্টা পর অপহৃত উদ্ধার, আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি কেনাবেচা-সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণের দুই ঘণ্টা পর অপহৃত মো. কামরুল ইসলামকে (২৬) উদ্ধার করেছে গজারিয়া থানার পুলিশ। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. আপন (২৫) ও মো. হুমায়ূনকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


অপহৃত কামরুলের চাচাতো ভাই মো. জসিমউদ্দিন জানান, জমি কেনাবেচা-সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বাহাদুল্লার সঙ্গে কামরুলের বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকাল ১০টার দিকে বাহাদুল্লার ভাড়া করা সন্ত্রাসী বাদশা মিয়া, মো. নজরুল ও আমানউল্লাহ গজারিয়ার পুরান বাউশিয়া এলাকা থেকে কামরুলকে অপহরণ করে। বিষয়টি পুলিশকে অবহিত করলে অভিযানে নামে পুলিশ। ঘটনার দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে গজারিয়ার দাসকান্দী এলাকা থেকে পুলিশ কামরুলকে উদ্ধার করে। গজারিয়া থানার এসআই মনির হোসেন জানান, কামরুলকে উদ্ধার করার সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

কালের কন্ঠ

Leave a Reply