মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে সাগর আহমেদ (২৫) নামে অজ্ঞান পার্টি এক সদস্যকে আটক করেছে জনতা। পরে তাকে মাওয়া পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পিংলাকাঠি গ্রামের আকবর আলীর পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাতে লৌহজং উপজেলার মাওয়া ঘাটে এ ঘটনা ঘটে।জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা থেকে বরিশালগামী গ্রামীণ পরিবহনের একটি বাসে চড়ে যাত্রীবেশে কয়েকজন অজ্ঞান পার্টির সদস্য বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে সোলাইমান (৩৫) নামে পাশের একযাত্রীকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খাওয়ায়ে অজ্ঞান করে ফেলে। বাসটি মাওয়ায় এসে ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা অচেতন যাত্রী সোলাইমানের সর্বস্ব লুটে নেয়ার প্রস্ততি নিলে বাসের অপর যাত্রীরা অজ্ঞাত পার্টির সদস্য সাগরকে হাতেনাতে ধরে ফেলে। পড়ে তাকে মাওয়া ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ কারা হয়।
ঢাকা নিউজ এজেন্সি

Leave a Reply