মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকায় অভাব-অনট্ন সইতে না পেরে গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আলী আহম্মদ (৫০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলী আহম্মদ দীর্ঘদিন ধরে বেকার জীবন-যাপন করছিলেন। অর্থের অভাবে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। কোনো কূলকিনারা না পেয়ে একপর্যায়ে ভারসাম্যহীন হয়ে আত্মহত্যা করেন তিনি।
গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বাংলানিউজটোয়েন্টিফোর

Is there any one who can provide some information to help that family?
Please post it. so we can help little bit.
Thanks.