সম্পত্তি জবরদখলকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় মঙ্গলবার রাতে চাচা ও ভাতিজার দু’গ্রুপের মধ্যে পাল্টা-পাল্টি হামলা ও সংঘর্ষে সহোদর ২ ভাই ও মাসহ ৭ জন আহত হয়েছে।
গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে রুবেল-সোহেল ও চাচা আবু তালেব রিপনের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সহোদর ২ ভাই রুবেল (২৪), সোহেল (২২) ও তাদের মা রোকসানা বেগমকে (৪৫) ভবেরচর এলাকাস্থ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহতরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গজারিয়া থানার ওসি (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, সন্ধ্যার আগ মুহুর্তে পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামে চাচা আবু তালেব রিপন সঙ্গীয় ১০-১২ জনের একটি গ্রুপ নিয়ে তারই বড় ভাই প্রয়াত মোতালেবের সহায়-সম্পত্তি জবর দখল করতে যায়।
এ সময় ভাতিজা তথা মৃত মোতালেব মিয়ার ছেলে রুবেল ও সোহেল বাঁধা দিলে উভয় গ্রুপে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
যমুনা নিউজ

Leave a Reply