মুন্সীগঞ্জের গজারিয়ায় দুর্গম চরাঞ্চল থেকে মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী থানা এলাকার এক সন্ত্রাসীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। রাত ৭ টার দিকে ভবেরচর ইউনিয়নের দুর্গম বালুরচর থেকে সন্ত্রাসী আয়নাল হককে (৪০) গ্রেফতার করে গজারিয়া থানা পুলিশ।
একই উপজেলার আলীপুরা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সে। দীর্ঘ দিন ধরে সে রাজধানীর পল্লবীতে বসবাস করে আসছে। গজারিয়া থানার এসআই জসিম উদ্দিন সন্ত্রাসী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে রাজধানীর পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
যমুনা নিউজ

Leave a Reply