মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের মধ্য-বয়সী এক নারীর (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় গোয়ালীমান্দ্রা গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে ভাসমান অব¯’ায় ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, মধ্য বয়সী এ নারীকে ৩-৪ দিন আগে অন্যত্র কোথাও হত্যা করা হয়েছে ধারনা করা হচ্ছে। লাশটি ওই ৩-৪ দিন আগেই পুকুরের পানিতে ফেলে রেখে গেছে দুস্কৃতকারীরা। লাশে পচঁন ধরে বেশ ফুলে যাওয়ায় পুকুরে দুগন্ধ ছড়াচ্ছিল।
তবে কি কারনে এ হত্যাকান্ড ও মধ্য বয়সীর নারীর পরিচয় কি-তা জানাতে পারেনি পুলিশ। তবে পুলিশ নারীর পরিচয় খুঁজছে। এ ঘটনায় পুলিশ শনিবার সকালে লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
যমুনা নিউজ

Leave a Reply