ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেশনাল গ্রাম হতে বুধবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে মান্নান খানঁ (৪০) ও সদর উপজেলার মুক্তারপুর এলাকা হতে মিজান খানঁ (৩২) এবং আনোয়ার (৩৫) নামের অপহৃত তিন ব্যাক্তি এ রির্পোট লিখা শুক্রবার সন্ধা ৬টা পর্যন্ত উদ্ধার হয়নি।
তবে অপহৃতদের পরিবার সূত্রে জানাগেছে, তাদের উদ্ধার এর চেষ্টা চলছে। শুক্রবার রাতের মধ্যে তারা উদ্ধার হতে পারে বলে পরিবার সুত্র জানিয়েছে। তবে তাদের কারা ধরে নিয়ে গেছে এ ব্যাপারে কিছু প্রকাশ করতে অস্বিকৃতি জানিয়েছে তারা। উল্লেখ্য, গত বুধবার দুপুরে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে করে ৫-৬ জন সাদা পোষকদারী তাদের ধরে নিয়ে যায়।

Leave a Reply