গজারিয়ায় বন্দুকযুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রনক্ষেত্র

hartalমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক ৩ পয়েন্টে হরতাল সমর্থক যুবদলের পিকেটার ও আ’লীগ কর্মীদের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এ সময় ৬ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে।

হরতালে রাজপথ দখল নিয়ে গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া, হোসেন্দী বাজার ও দঁড়ি-বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল সমর্থক যুবদলের পিকেটার ও হরতাল প্রতিরোধকারী আ’লীগের দু’গ্রুপের মধ্যে কয়েক দফায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে রোববার বেলা সোয়া ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রনক্ষেত্রে পরিণত হয় মহাসড়কের ওই ৩ পয়েন্ট।

গজারিয়া থানার অফিসার্স ইনচার্জ মামুন-অর-রশিদ জানান, হোসেন্দী বাজার, দঁড়ি-বাউশিয়া ও মধ্য বাউশিয়া এলাকায় গজারিয়া উপজেলা আ’লীগের সভাপতি সোলায়মান দেওয়ান ও সাধারন সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে শতাধিক আ’লীগ নেতাকর্মী মহাসড়কে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়।


একই সময়ে গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি ইউপি চেয়ার‌্যান আব্দুল মান্নান দেওয়ান মনার নেতৃত্বে যুবদলের শতাধিক নেতাকর্মী মহাসড়কে পাল্টা অবস্থান নিলে উভয় গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ বেঁধে যায়।

আহতদের মধ্যে অন্তত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকীদের স্থানীয় ভাবে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের পরিচয় দিতে পারেনি পুলিশ। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্তত ৬ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যমুনা নিউজ

Leave a Reply