মোজাম্মেল হোসেন সজল: জেলার বকচর এলাকার গ্রামবাসী ও ড্রেজার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৪জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় পিয়ারা বেগম ৪৫), রাসেল রহমান (১৭), ইকবাল হোসেন (২০), মো. কামাল (২৫), শরীফ হোসেন, সাব্বির, আমির হোসেন, মনির বেপারী, কালা চাঁন এবং ড্রেজার শ্রমিক নাজমুল, খাজা ও বাবুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার বকচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালু উত্তোলনের সিন্ডিকেট প্রতিনিয়তই গ্রামের পাড় ঘেঁষে বালু কেটে নিয়ে যাচ্ছে। এতে বুধবার সাড়ে ১০টার দিকে বকচর এলাকার শত শত নারী-পুরুষ নদীর পাড় ঘেঁষে বালু উত্তোলনে বাধা দেয়।
এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহাম্মেদ জানান, বকচর এলাকার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আহত বা গুলিবিদ্ধ কতজন হয়েছে তা এখনো জানা যায়ানি।
এমটিনিউজ২৪
========

Leave a Reply