বর্ণালী ফেব্রিক্স ও আইডিয়াল টেক্সটাইলকে ২৫ লাখ টাকা জরিমানা

jorimanaমুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় ধলেশ্বরীর পাড়ে সোমবার দিন জুড়ে পরিবেশ অধিদপ্তরের দুষন বিরোধী অভিযানে ২ টি শিল্প প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সেখানকার বর্ণালী ফেব্রিক্সকে ১০ লাখ ও আইডিয়াল টেক্সটাইলকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। দু’টি প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এ জরিমানা করেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আলমগীর।

সোমবার রাত সোয়া ৯ টার দিকে এ জরিমানার সত্যতা নিশ্চিত করেন ২ টি শিল্প প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আলমগীর যমুনা নিউজকে জানান, বর্ণালী ও আইডিয়াল টেক্সটাইলে পন্য উৎপাদনের ইটিপিতে ত্রুটি ধরা পড়েছে।

তিনি দাবী করেন- ২ টি শিল্প প্রতিষ্ঠানের ইটিপিতে ত্রুটি পাওয়া গেছে। ইটিপিতে ত্রুটি থাকার অপরাধে ওই ২ শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

যমুনা নিউজ

Leave a Reply