লৌহজংয়ে প্রজন্ম লীগের র‌্যালি

balমোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোরদৌড় সড়কের স্থানীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


র‌্যালি শেষে থানা চত্বরের সামনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি শরীফুল ইসলাম সঞ্জীবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুদ্ধকালীন সময়ের মুজিব বাহিনীর লৌহজং শাখার কমান্ডার ও সাবেক এমপি ইকবাল হোসেন, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন তপন, বিদ্যুৎ আহমেদ মোড়ল প্রমুখ।

এমটিনিউজ২৪

Leave a Reply