কর্মকর্তাদের যোগসাজশে অবৈধ গ্যাস সংযোগ

crimeগজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে রাতের আঁধারে, কোথাও দিনে-দুপুরে চলছে অবৈধ গ্যাস সংযোগের কাজ। এলাকা উন্নয়নের নামে একশ্রেণীর দালাল চক্র নিজেদের পকেট ভারি করার জন্য কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে গজারিয়ার পুরান বাউশিয়া, বাউশিয়া ফেরিঘাট সংলগ্ন নতুন চরচাষী, ভবেরচর, বাজার ভাটেরচর, বালুয়াকান্দি, হোসেন্দী বাজার এলাকার কয়েক কিলোমিটার জুড়ে ২ থেকে ৩ ইঞ্চি নিম্নমানের লগবিহীন পাইপ মাটির এক ফুটেরও কম নিচ দিয়ে তাড়াহুড়ো করে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপনের কাজ চালাচ্ছে।


গ্রামগুলোতে ৮শ’ থেকে এক হাজার রাইজার বসবে বলে জানা গেছে। গ্রাহকদের থেকে রাইজার প্রতি ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা করে নেয়া হয়েছে। যা সরকারী বৈধ রাইজার মূল্য মাত্র ৪ হাজার টাকা। যাদের বৈধ গ্যাস সংযোগ আছে তারা আশঙ্কায় রয়েছে গ্যাসের চাপ কমে যাওয়ার।

অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ লগবিহীন লাইন নিম্নমানের পাইপ, এক ফুটেরও কম মাটির নিচ দিয়ে বসানো পাইপ যে কোন সময় বড় ধরনের ক্ষতি হলে এর দায়ভার কে নেবে?

এ ব্যাপারে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার ড. এটিএম মাহবুব উল করিম জানান, ইতোপূর্বে বাজার ভাটেরচর গ্রামে আমি ব্যক্তিগতভাবে গিয়ে কাজ বন্ধ করি। তিতাস গ্যাসের ডিজিএম সঙ্গে কথা বলি। তিনি এ ব্যাপারে যে কোন সহযোগিতা চাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। গজারিয়া থানার ওসি মামুনুর রশিদ জানান, তিতাস কর্তৃপক্ষ যেভাবে পদক্ষেপ নেয়ার কথা সেভাবে পদক্ষেপ নিচ্ছেন না। সাধারণ ডায়েরি নয়, এ ব্যাপারে মামলা করতে হবে।

জনকন্ঠ

Leave a Reply