ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া বাসচাপায় অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকাস্থ আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, ওই যুবক সড়ক পারাপার হতে গেলে দ্রুতগতির একটি বাস চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই পথচারী।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নেওয়া হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
শীর্ষ নিউজ

Leave a Reply